rongginnbd
Thursday, December 21, 2017
‘বিয়ের জন্য এখনো উপযুক্ত কাউকে পাইনি’
রঙিন ডেস্ক :
বলিউডের জমি শক্ত করে প্রিয়াংকা চোপড়া এখন হলিউডের জমি শক্ত করতে চাইছেন। আর সেখানেও তার জনপ্রিয়তা দারুণ। সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি। বয়সের ঘরে এরই মধ্যে যোগ হয়ে গেছে ৩৫ বছর। এখনো বিয়ের পিঁড়িতে বসেননি প্রিয়াঙ্কা।
বলিউডের অন্যান্য তারকাদের মতো তাকেও একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায়শই। সেটা হচ্ছে, কবে বিয়ে করছেন? কিছু দিন আগে প্রিয়াংকা বলেন, ‘বিয়ে ভাগ্যের ওপর নির্ভরশীল। তাই নিজ থেকে কিছু বলা মুশকিল।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে পারফর্ম করার পাশাপাশি জিতেছেন ‘গ্লোবাল আইকন’ অ্যাওয়ার্ড। সেই অনুষ্টানের সাক্ষাৎকারে প্রিয়াংকাকে জিজ্ঞাসা করা হয় কবে নাগাদ বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তরে প্রিয়াংকা বলেন, ‘বিয়ে পরিকল্পনা করে হয় না। যদি আমি উপযুক্ত কাউকে পাই তবে অবশ্যই বিয়ে করব। এখনো উপযুক্ত কাউকে পাইনি।’
বিরাট-আনুশকা ও প্রিন্স হ্যারি-মেগান মেরকেল জুটির বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মেগান ও আনুশকা দুজনের জন্যই বিয়ে রূপকথার গল্পের মতো। দুজন ব্যক্তিকে আমি খুবই ভালো চিনি এবং তাদের রূপকথার মতো বিয়ে দেখে খুব ভালো লাগছে।’
এদিকে মেয়ের বিয়ে নিয়ে প্রিয়াংকার মা মধু চোপড়া বলেন, ‘এখন প্রায়ই বিয়ে ভেঙে যেতে দেখা যায়। মানুষের এখন পরস্পরের প্রতি সহিষ্ণুতা এবং তাদের সম্পর্ক পরিচর্যা করার মতো খুব বেশি সময় নেই। তাই প্রিয়াংকা যখন ওই পর্যায়ে যাবে, সম্পর্কের ব্যাপারে সময় দিতে এবং এর চাহিদাগুলো পূরণ করতে পারবে তখন সে বিয়ে করবে। কিন্তু এমন নয় যে, নির্দিষ্ট একটি বয়স অতিক্রম করছে বলেই বিয়ে করতে হবে। বিয়ে সম্পর্কে এটি একটি ভ্রান্ত ধারণা।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment