Thursday, December 21, 2017

ছেলেকে দেয়া কারিনার উপহার অমূল্য

রঙিন ডেস্ক : গতকাল বুধবার কারিনা কাপুরের ছেলে তৈমুরের প্রথম জন্মদিন ছিলো। ছেলের জন্মদিনে এক অসাধারণ উপহার দেন মাতা কারিনা কাপুর খান। নিজেকে একজন সচেতন মা হিসেবেই প্রমাণ করেছেন কারিনা তার ছেলের প্রথম জন্মদিনের উপহারের মাধ্যমে।
তৈমুরের প্রথম জন্মদিন পালনের জন্য পুরো পাতৌদি পরিবার তাদের রাজবাড়িতে হাজির হয়েছেন। জাকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে তৈমুরের জন্মদিন পালিত হয়। জন্মদিনের জন্য রাখা হয় বিশেষ থিম। পশুপাখির থিম অনুযায়ী কেক সাজানো হয়, সাথে থাকে বেলুন। এতো হইচই শোরগোলের মধ্যেও ছোট্ট তৈমুমুরকে দেখা যায় বেশ আনন্দে ছিলো। তাকে দেখা গেছে হয় কেক খেতে, নাহয় খেলাধুলায় ব্যস্ত থাকতে। আর সমগ্র ইন্টারনেট দুনিয়া ছিলো তৈমুরময়। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে বলে কথা!
তবে যে ব্যাপারটি সবাইকে তাক লাগিয়েছে সেটি হলো কারিনার বিচক্ষনতা। ছেলের জন্মদিনে কারিনা ছেলের নামে একটি “বন” কিনেছেন। বনটির নাম রেখেছেন তৈমুরের নামেই। এটি মুম্বাই এর অদুরে ৫০ কিলোমিটার দুরে সোনাভেতে অবস্থিত। ছেলে যেনো পরিবেশ সচেতন হয় এবং পরিবেশ রক্ষার্থে বনায়নের গুরুত্ব বুঝতে পারে সেই জন্যই কারিনার এতকিছু।
১০০০ বর্গফুটের এই বনে রয়েছে বিভিন্ন ফলজ, ভেষজ গাছ। তার মধ্যে ৩টি জাম গাছ, একটি কাঠাল গাছ, ৪০ টি কলাগাছ, ১৪টি সজনে গাছ, একটি ককুম, ১টি পেপে গাছ, ৫টি আতা, ২টা গাবগাছ, ৩টি লেবুগাছ সহ আরো অনেক ফলগাছ আছে। এছাড়াও তৈমুরের নিউট্রিশনিস্ট ও কারিনা চিন্তা করছেন এতে বিভিন্ন মসলা, ডাল জাতিয় শস্য ও ফুলগাছ ও রোপন করবেন।



No comments:

Post a Comment