Thursday, December 21, 2017

দুই তারকার হঠাৎ মসজিদে নববীতে দেখা

 দুই তারকার হঠাৎ মসজিদে নববীতে দেখা

রঙিন ডেস্ক : সৌদি আরবের মসজিদে নববীতে হঠাৎ দেখা হয়ে গেলো দুই ভূবনের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চলচ্চিত্র তারকা অনন্ত জলিলের। ওমরাহ পালন করতে সৌদি আরব অবস্থান করছেন অনন্ত জলিল। আর দুবাইয়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গেছেন সাকিব আল হাসান। ১৯ ডিসেম্বর খেলার অবসরের মাঝে তিনিও সৌদি আরব যান ওমরাহ পালনের উদ্দেশ্যে। আর সেখানেই মসজিদে নববীতে দেখা হয়ে গেলো এই দুই তারকার। এই দুই তারকা ছাড়াও সেখানে রয়েছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

 

No comments:

Post a Comment