Thursday, December 21, 2017

স্বতন্ত্রভাবেই অংশ নিচ্ছে রাশিয়ান অ্যাথলেটরা

ডোপিংয়ের অপরাধে শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান অ্যাথলেটদের। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ওই নিষেধাজ্ঞায় রাশিয়ান ডোপমুক্ত অ্যাথলেটদের জন্য একটি দ্বার খুলে রেখেছিল। তখন বলা হয়েছিল কোনো ডোপমুক্ত রাশিয়ান অ্যাথলেট পিয়ংইয়ং অলিম্পিকে অংশ নিতে চাইলে তাদের স্বতন্ত্রভাবে অংশ নিতে হবে। অর্থাৎ রাশিয়ার পরিচয়ে কেউ অংশ নিতে পারবে না।
বুধবার আইওসির অফিসিয়াল ওয়েবসাইটে রাশিয়ান অ্যাথলেটদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে অলিম্পিকের সর্বোচ্চ সংস্থাটি। সেখানে বলা হয়েছে একক রংয়ের অথবা দ্বৈত রংয়ের পোশাক পরে রাশিয়ান অ্যাথলেটরা অংশ নিতে পারবে। স্বতন্ত্র পরিচয়ে অংশ নেওয়া রাশিয়ান অ্যাথলেটদের মর্যাদা হবে ওএআর বা অলিম্পিক অ্যাথলেট ফ্রম রাশিয়া।

No comments:

Post a Comment