rongginnbd
Thursday, December 21, 2017
দুই সাবেক কোচ আসছেন প্রতিপক্ষ হয়ে
রঙিন ডেস্ক :
জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই প্রতিপক্ষের কোচ হয়ে আসছেন বাংলাদেশের দুই সাবেক কোচ। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর এবং শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে আসছেন সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অপর প্রতিপক্ষ জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নিয়ে আসছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক।
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর হাথুরুসিংহে ও হিথ স্ট্রিক এই প্রথম আসছেন তাদের নিজ নিজ দল নিয়ে। চন্ডিকা হাথুরুসিংহে ও হিথস্ট্রিক ২০১৫ বিশ্বকাপের আগে একই সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন। চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে এবং হিথস্ট্রিক পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত চেষ্টায় ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তানকে গ্রুপ পর্বে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
এর পর বিশ্বকাপ মিশন শেষেই এবং ২০১৬ আইপিএলের আগে হিথস্ট্রিক আইপিএল দল গুজরাট লায়ন্সের বোলিং কোচের দাযিত্ব পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে ভারতে যান। পরে সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে ঘোষণা দেন তিনি আর বাংলাদশে দলের সাথে থাকবেন না। আইপিএল শেষে হিথস্ট্রিক নিজ দেশ জিম্বাবুয়ের কোচের দায়িত্ব গ্রহণ করেন।
একই ভাবে অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আকস্মিকভাবে বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন।
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি।
শ্রীলঙ্কা-বাংলাদেশের সিরিজ শেষে জানুয়ারিতেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে একটি ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কার সাথে অংশ নিতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে।
আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। এ সিরিজ শেষ হবে ১৯ জানুয়ারি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment