Thursday, December 21, 2017

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা

রঙিন ডেস্ক : ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোরী ফুটবলাররা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারতের সাথে ছিলো ফাইনালের মহড়া। কেননা ভারতও আগেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে এটাও নিশ্চিত ছিলো। শুধু বাকি ছিলো গ্রুপ পর্বে সেরা হওয়ার লড়াই। আজ বৃহস্পতিবার সে লড়াইয়ে ভারতের কিশোরীদের ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশের কিশোরীররা।

No comments:

Post a Comment