Tuesday, December 5, 2017

টক-মিষ্টি স্বাদে জলপাই আচার

প্রস্তুত প্রণালিজলপাই ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেদ্ধ জলপাই চটকে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, সরিষা বাটা ও ৪ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি রোদে রাখুন কয়েক ঘণ্টা।একটি বড় পাত্রে তেল গরম করে আস্ত লাল মরিচ, রসুন কুচি, পাঁচফোড়ন, দারুচিনি ও এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। চটকে রাখা জলপাই দিয়ে নাড়তে থাকুন। চিনি ও লবণ দিয়ে নাড়ুন। ভিনেগার দিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রাখুন। আচার নামিয়ে ঠাণ্ডা হলে মুখবন্ধ কাচের বয়ামে সংরক্ষণ করুন।


No comments:

Post a Comment