rongginnbd
Tuesday, December 5, 2017
জাতীয় দলের দায়িত্ব নিতে রাতে আসছেন পাইবাস
রঙিন ডেস্ক :
খালেদ মাহমুদ সুজন নয় বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পাচ্ছে আবারো বিদেশি কোচ। আপাতত দুজনের নাম জানা গেছে। তারা হলেন- ইংলিশ কোচ রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। তবে ইংলিশ কোচ রিচার্ড পাইবাস আজ মঙ্গলবার রাতে ঢাকা আসছেন। তিনি এর আগেও বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে অনুমান করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিশেষ করে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর এবং শ্রীলঙ্কার জাতীয় দিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত পাইবাসই দায়িত্বে থাকতে পারেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতেই রিচার্ড পাইবাস ঢাকায় এসে পৌঁছাবেন। আগামীকাল তার সাক্ষাৎকার নেয়া হবে।’ তবে পাইবাসকে শেষ পর্যন্ত দায়িত্ব দেয়া হবে কিনা সে বিষয়ে আকরাম বলেন, ‘আমরা তাকে বলেছি এসে ইন্টারভিউ দিতে। এ কারণেই তিনি আসছেন। আগে তার সাক্ষাৎকার নিই। তারপরে বলা যাবে তিনি কোচ হবেন নাকি অন্য কেউ হবে।’
আগামী ৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি।
শ্রীলঙ্কা-বাংলাদেশের সিরিজ শেষে জানুয়ারিতেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে একটি ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কার সাথে অংশ নিতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে। আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। এ সিরিজ শেষ হবে ১৯ জানুয়ারি।
এই সিরিজগুলোর দায়িত্বই পেতে পারেন পাইবাস। এর আগে অবশ্য খালেদ মাহমুদ সুজনকে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব দেয়ার কথা জানিয়েছিলো বিসিবি। তবে সুজনকে নয় রিচার্ড পাইবাসকেই নেয়া হতে পারে।
যদি পাইবাসকে দুই বছরের জন্যই জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়। তাহলে প্রায় নয় বছর পর কোনো দেশের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন পাইবাস।
কোচ হিসেবে ৪৭ বছর বয়সটা খুব একটা বেশি কিছু নয়। কিন্তু এরই মধ্যে তার কোচিং ক্যারিয়ার দুই দশকের বেশি পেরিয়ে গেছে। পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন দুই দফায়। কোচিং করিয়েছেন ইংলিশ কাউন্টি দলকে। দক্ষিণ আফ্রিকায় কোচিং করিয়েছেন তিনটি দলকে। দুটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে জিতেছেন ৮টি ট্রফি, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে সম্ভবত সফলতম কোচ পাইবাসই।
কেপটাউন থেকেই ক্রিকইনফো দেয়া এক সাক্ষাৎকারে পাইবাস জানিয়েছেন, ‘বাংলাদেশ যেহেতু তরুণ দল, উন্নতি করাটাই মনে হতে পারে সবকিছু। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। আমি এমন একটি পদ্ধতিতে কাজ করব, যেটার ভিত্তি হবে উৎকর্ষ সাধন। আমি ক্রিকেট খেলতে চাই জয়ের জন্য।’
উল্লেখ্য, ২০১২ সালে স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়ে দেয়ার পর রিচার্ড পাইবাসকে ২ বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ৫ মাস কোচ থাকার পর পাইবাস বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়ে চলে যান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment