rongginnbd
Thursday, December 21, 2017
ইমরানের গানের মডেল সাফা
রঙিন ডেস্ক
: মাহমুদুল ইমরান ও সাফা কবির— প্রথমজন সংগীত ও দ্বিতীয়জন টিভি নাটকের জনপ্রিয় তারকা। এবার তাদের পাওয়া যাবে একসঙ্গে। এর আগে অনেক নামি তারকা ইমরানের গানের মডেল হয়েছেন। নতুন গানে তার সঙ্গে জোড় বেঁধেছেন সাফা।
খবরটি নিশ্চিত করেছেন ইমরান। তিনি জানান, গানটির শিরোনাম ‘এমন একটা তুমি চাই’। কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। আর ভিডিও নির্মাণ করছেন একাধিক জনপ্রিয় শর্টফিল্মের কারিগর ভিকি জাহিদ।
এ প্রসঙ্গে ইমরান বলেন, “নতুন বছরের কাজ শুরু করে দিলাম। ২০১৮ সালে শুরুর দিকে সিএমভি থেকে আসবে আমার নতুন গান ‘এমন একটা তুমি চাই’। গানটির ভিডিওতে আমার সাথে অভিনয় করেছে এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির।”
তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস গানটি আপনাদের জন্য নতুন বছরের অন্যতম উপহার হবে।’চলতি বছরে একাধিক জনপ্রিয় গানে পাওয়া গেছে ইমরানকে। অন্যদিকে বছরজুড়ে টিভি পর্দায় ছিলেন সাফা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment