rongginnbd
Thursday, December 21, 2017
জাপানি খাবার পোটেটো কোরোক্কে
রঙিন ডেস্ক :
আলু দিয়ে অনেক মজার খাবার তৈরি করা হয়। আজ এই দেশি আলু দিয়েই তৈরি করে দেখতে পারেন একটি বিদেশি খাবার। এর নাম পোটেটো কোরোক্কে। খাবারটা জাপানিদের খুবই পছন্দের। আজ এর রেসিপিটা শিখে নিন-
উপকরণ :
・৩-৪ টি আলু (প্রায় ৫০০ গ্রাম)
・১/২ টি পেঁয়াজ (প্রায় ১২০ গ্রাম)
・১ চা-চামচ তেল (পেঁয়াজ ভাজার জন্য)
・লবণ এবং গোলমরিচের গুড়ো স্বাদমত
・উদ্ভিদজাত তেল কোরোক্কে ভাজার জন্য
পাউরুটির গুড়োর আবরণের জন্য
・ময়দা পরিমাণ মত
・১ টা ডিম
・১ টেবিল-চামচ পানি (১৫ মিলিলিটার)
・প্রায় ১ কাপ পাউরুটি বা বিস্কুটের গুড়ো
প্রস্তুত প্রণালী :
আলুর খোসা ছাড়িয়ে ৩ সেন্টিমিটারের মত টুকরো করে নিন। টুকরো করা আলু অল্প আঁচে ১৫ থেকে ২০ মিনিট ধরে নরম না হওয়া পর্যন্ত পানিতে সিদ্ধ করুন।
পাতলা কুচি করে পেঁয়াজ কেটে নিন এবং ১ টেবিল-চামচ তেলে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নিন। ভাজার সময় লবণ ও গোলমরিচের গুড়ো মিশিয়ে নিন।
সিদ্ধ আলু থেকে পানি ফেলে দিন এবং একটি পাত্রের মধ্যে ভাল করে মেখে নিন। লবণ ও গোলমরিচের গুড়ো দিয়ে মেখে নিন এবং ভাজা পেঁয়াজ দিন। ভাল করে মেখে নিন।
অল্প গরম থাকতে থাকতেই আলুর মিশ্রণকে ৮ভাগে ভাগ করে নিন। পাতলা ডিম্বাকৃতির আকারে ১ সেন্টিমিটার পুরু করে পিঠের মত করে গড়ে নিন। ময়দা, সামান্য পানি দিয়ে ফেটানো ডিম এবং তারপর পাউরুটির গুড়োর মধ্যে পিঠেগুলো গড়িয়ে নিন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment