Thursday, December 21, 2017

লেবুর খোসার পুষ্টিগুণ

রঙিন ডেস্ক : লেবুর খোসা খেয়েছেন কখনো? হয়ত ভুল করে মুখে ঢুকে গেলে থু থু করে ফেলে দিয়েছেন। এবার লেবুর খোসার পুষ্টিগুণ জানলে আর এমন করে ফেলবেন না। স্বাস্থ্য রক্ষায় লেবুর গুণাগুণ আমরা জানলেও তার তিতা খোসার ব্যাপারে হয়তো তেমন কেউ জানি না। তবে কমলার খোসার মতো লেবুর খোসাতেও রয়েছে প্রচুর উপকারি উপাদান। বলা হয়, লেবুর রসের চেয়ে ৫-১০ গুণ বেশি ভিটামিন আছে লেবুর খোসায়। তাহলে পাঠক জেনে নিন সুস্থ থাকতে লেবুর খোসার উপকারিতাগুলো ।
লেবুর খোসায় উপস্থিত ‘স্য়ালভেসস্ট্রল কিউ ৪০’ ও ‘লিমোনেন্স’ নামে দুইটি উপাদান ক্যান্সার সেলের ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের ভেতরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। এখানেই শেষ নয়। লেবুর খোসা খাওয়া মাত্র ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।
লেবুর খোসায় আছে ‘পলিফেনল’ নামে একটি উপাদান। যা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়। অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের রাগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ইতিহাস রয়েছে তাদের ডায়েটে লেবুর খোসা মাস্ট।

No comments:

Post a Comment