Friday, December 22, 2017

প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা জানালেন রাধিকা

রঙিন ডেস্ক : বিতর্কে থাকা তার বরাবরের অভ্যাস। এখন আবার হয়েছেন ‘প্যাডম্যান’ অক্ষয় কুমারের সঙ্গী। পর্দায় স্বামী অনুগত স্ত্রী হিসেবেই ধরা দিয়েছেন। তবে ছবির প্রচারে সাংবাদিকদের সামনে বোল্ড মেজাজেই ধরা দিলেন রাধিকা আপ্তে। শেয়ার করলেন নিজের প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা।
ঋতুস্রাবের ট্যাবুগুলিকেই ভাঙতে চলেছে অক্ষয়ের ‘প্যাডম্যান’। ছবির নতুন গান প্রকাশ করতে সাংবাদিকদের সামনে এসেছিলেন প্রযোজক টুইংকেল খান্না, পরিচালক আর বালকি সহ অক্ষয় ও রাধিকা। সেখানেই ধেয়ে আসে প্রশ্ন। টুইংকেল-রাধিকার কাছে জানতে চাওয়া হয় ঋতুস্রাব নিয়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা কথা।
উত্তরটা দু’জনের হয়ে দেন রাধিকাই। জানান, তার প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতাও একটু আলাদা। বাড়ির বেশিরভাগই পেশায় ডাক্তার। তাই রাধিকা আগে থেকেই ঋতুস্রাব সম্পর্কে জানতেন। তবে প্রথমবার একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন। স্কুল থেকে বাড়ি এসে অবশ্য সে ভয় কেটে যায়। যখন দেখেন তার প্রথম ঋতুমতী হওয়ার খবরে সকলে উচ্ছ্বসিত। রীতিমতো পার্টির আয়োজন করা হয়েছিল। সকলে উপহার নিয়ে এসেছিলেন তার জন্য। এভাবেই সেই অভিজ্ঞতা স্মরণীয় হয়েছিল।

No comments:

Post a Comment