rongginnbd
Friday, December 22, 2017
না ফেরার দেশে জটিলেশ্বর মুখোপাধ্যায়
রঙিন ডেস্ক :
না ফেরার দেশে পাড়ি জমালেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আর এন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয়েছে তার।
‘বেশ কিছুদিন ধরে ডায়বেটিস, হাইপার টেনশন ও কিডনি জটিলতা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ৯ ডিসেম্বর কিডনির সংক্রমণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেশ কয়েকবার ভেন্টিলেশনেও রাখা হয়। ২১ ডিসেম্বর দুপুরে মাল্টি অর্গান ফেইলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’
১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুচুঁড়ায় জন্ম জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। তার সংগীতগুরু ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এ ছাড়াও কিংবদন্তি শিল্পী চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছেও গানের তালিম নিয়েছেন।
‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার’, ‘বঁধুয়া আমার চোখে, জল এনেছে হায়’, ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি’-র মতো অজস্র জনপ্রিয় বাংলা গানের এই শিল্পী বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও সুনাম ছিলো তার।
পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, পিন্টু ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট শিল্পীরা প্রয়াত এই শিল্পীর সুরে গান গেয়েছেন। সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দামু’, ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সংগীত-সুরারোপের জন্য ।
তার মত্যুতে পশ্চিমবঙ্গের সংগীতাঙ্গন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment