rongginnbd
Tuesday, December 26, 2017
পাওয়া গেলো ‘নোলক’র ববিকে
রঙিন ডেস্ক :
ভারতের হায়দরাবাদে শুটিং চলছে রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ সিনেমার। ছবিটিতে অভিনয় করছেন শাকিব খান ও ববি হক। এর আগেই শাকিব খানের ফার্স্ট লুক এবং পরবর্তীতে নবান্ন উৎসবের আমেজেও দেখা গেলেও ববি ছিলেন অন্তরালে। এবার পাওয়া গেলো ‘নোলক’-এর ববিকে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে নোলক সিনেমায় ববির ফার্স্ট লুক। এতে আবেদনময়ী চাহনিতে নজর কেড়েছেন এই নায়িকা।
নির্মাতা রাশেদ রাহা জানান, গেলো ১ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। শাকিব-ববিকে অন্যরকম জুটি হিসেবে এই সিনেমায় দেখতে পাবেন দর্শক।
তরুণ নির্মাতা রাশেদ রাহা বলেন, ছবিতে ববির চরিত্রটি একদম আলাদা। তাকে এমন চরিত্রে আগে কখনো দর্শকরা দেখেননি। আর সঙ্গে আছেন শাকিব খান। সবমিলে দর্শকদের ভালো কিছু দিতে পারব বলে আমার বিশ্বাস।
এর আগে শাকিব-ববিকে ফুল অ্যান্ড ফাইনাল, রাজত্ব, হিরো- দ্য সুপারস্টার, রাজাবাবু- দ্য পাওয়ার ছবিগুলোতে দেখা গেছে। এবার নোলক সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন এই তারকা জুটি।
চিত্রনায়িকা ববি জানান, এই সিনেমাটি সবার ভালো লাগবে। এমন একটি কাজের জন্য অনেক দিন থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। শাকিব খানের সঙ্গে আগের ছবিগুলো দর্শক পছন্দ করায় নতুন ছবি নিয়েও আশাবাদী ববি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment