rongginnbd
Tuesday, December 26, 2017
শিশুর চোখে চোখ রেখে খুঁনসুটি করুন
রঙিন ডেস্ক :
বাচ্চাকে নিজের কাছে জড়িয়ে ধরে, চোখে চোখ রেখে খুঁনসুটি করে কিংবা সরাসরি তাদের সাথে কথা বলার মাধ্যমেও যোগাযোগ স্থাপন করতে পারেন। তারা আপনার কণ্ঠ শুনে ফিরে তাকাবে এবং কয়েকদিনেই বুঝে যাবে কিভাবে কথোপকথন হয়। এমনকি কি আপনি যদি তার সামনে তার মতো করেই শব্দ করেন, তাহলেও শুনে শুনে শেখার শিক্ষার জন্য এটা সহায়ক হবে। তাছাড়া, শব্দের কি গুরুত্ব এবং কিভাবে কথোপকথনে পরস্পর কথা আদান-প্রদান করতে হবে, সেটার শিক্ষণেও সহায়ক হবে।
ছোট্ট শিশুর সঙ্গে চোখাচোখি হলেই নির্মল হেসে উঠে, ফোকলা দাঁতের সেই হাসি, বিস্ময়ভরা চোখের চাউনি দেখলেই যেন দিনটা ভাল হয়ে যেত। আর এ ভাবেই ধীরে ধীরে সবাইকে চিনতে শেখে শিশু। গড়ে ওঠে সম্পর্ক। এই তাকানোর মধ্যেই বড়দের মস্তিষ্ক তরঙ্গের সঙ্গে সংযোগ তৈরি হয় শিশুর মস্তিষ্ক তরঙ্গের। যা ভবিষ্যতে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন গবেষকেরা।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ভিক্টোরিয়া লিয়ঙ্গ তার গবেষণাগারে শিশুদের নিয়ে দুইটি পরীক্ষা করেন। প্রথম পরীক্ষায় ৮ মাসের ১৭টি শিশুকে নিয়ে গবেষণা করা হয়। শিশুদের ইইজি ক্যাপ, ইলেকট্রোড ঢাকা হেডওয়্যার পরিয়ে তাদের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি পরীক্ষা করা হয়। শিশুদের একটি ভিডিও দেখানো হয়। যেখানে পরীক্ষকও ইইজি ক্যাপ পরে নার্সারি ছড়াগান গাইছেন। গান গাওয়ার সময় মাথা দুদিকে ২০ ডিগ্রি হেলালেও দৃষ্টি রয়েছে সোজা শিশুর চোখের দিকে। গবেষণায় দেখা যায় ভিডিও দেখে শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি প্রায় মিলে যাচ্ছে ভিডিওর পরীক্ষকের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধির সঙ্গে।
দ্বিতীয় পরীক্ষায় সেই ভিডিওর পরীক্ষকই শিশুদের সামনে এসে বসেন। এ বারও শিশু এবং পরীক্ষক উভয়কেই পরানো হয় ইইজি ক্যাপ। দেখা যায় যখন শিশুদের সঙ্গে পরীক্ষকের চোখাচোখি হচ্ছে তখনই উভয়ের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি হুবহু মিলে যাচ্ছে। চোখ সরিয়ে নিলেই কেটে যাচ্ছে তাল। গবেষণার পর লিয়ঙ্গ জানান, শিশুর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে ও পরবর্তী জীবনে সেই সম্পর্ক ধরে রাখতে তাই ছোটবেলায় বড় ভূমিকা নেয় এই আই কনট্যাক্ট। কারণ, যখন দুজন মানুষের ব্রেন অ্যাক্টিভিটি সিঙ্ক করে তখন সুসম্পর্ক যেমন গড়ে ওঠে, তেমনই এক সঙ্গে কাজ করা প্রবণতা, কোঅর্ডিনেশনও উন্নত হয়। যা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার, দুই জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment