rongginnbd
Tuesday, December 26, 2017
বিয়ের কারণেই র্যাঙ্কিয়ে অবনতি!
রঙিন ডেস্ক :
ভারতের বাইরে বিয়ের অনুষ্ঠান হলেও সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার এই বিয়ে। দীর্ঘদিন প্রেমের পর প্রিয়তমা আনুশকা শর্মার সঙ্গে ঘর বাঁধতে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে ছুটিও নেন এই ক্রিকেট তারকা। আর সেই ছুটিই কাল হলো ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য। সর্বশেষ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিয়ে বিরাট নেমে গেছেন ৩ নম্বরে।
ইন্ডিয়া এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ক্রিকেটার বিরাট কোহলি এতদিন ৮২৪ পয়েন্ট নিয়ে টিটোয়েন্টির সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ছিলেন। কিন্তু বিয়ের কারণে ছুটিতে থাকায় সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিরিজে খেলেননি তিনি। সেখানেই পয়েন্ট হারিয়েছেন তিনি।
গত সোমবার আইসিসি প্রকশিত নতুন র্যাঙ্কিয়ে-এ ৭৭৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে নেমে গেছেন বিরাট। সেই সুযোগে ১ নম্বরে উঠে গেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ১টি ম্যাচ না খেললে খেলোয়াড়রা সাধারণত ২ শতাংশ পয়েন্ট করে খোয়ান। সেভাবেই এতগুলো পয়েন্ট হারিয়েছেন বিরাট- এমনটাই ব্যাখ্যা দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা আনুশকা শর্মাকে নিজের জীবনসঙ্গীনিরূপে বরণ করে নেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ইতালিতে গোপনীয়তার মধ্যে বসে তাদের বিয়ের আসর। পরবর্তীতে দেশে ফিরে ২১ ডিসেম্বর জমকালো সংবর্ধনার আয়োজন করে নবদম্পতি।
আজ ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বসছে বলিউড তারকাদের জন্য পৃথক এক সংবর্ধনার আসর।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment