rongginnbd
Tuesday, December 26, 2017
ওয়ার্নার-স্মিথে চতুর্থ টেস্টের প্রথম দিনে অজিদের
রঙিন ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্ট ম্যাচে হেরে আগেই ছাইদানি হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। কিন্তু সম্মান রক্ষার বক্সিং ডে টেস্টেও স্বস্তিতে নেই ইংলিশরা। চতুর্থ টেস্টের প্রথম দিনে ডেভিড ওয়ার্নারের শতরানের পর ইংলিশদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন সেই স্টিভেন স্মিথ। আগের টেস্টগুলোর মত চতুর্থ টেস্টের প্রথম দিনেই রুটদের ভোগানোর ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে তাদের সংগ্রহ ২৪৪/৩। ডেভিড ওয়ার্নার শতরান করেন। তার ১০৩ রানের ইনিংসে রয়েছে ১৩টি চার ও ১টি ছয়।
শুরুর জুটিতে ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার ১২২ রান তোলেন। এরপর ব্যানক্রফট ২৬ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। দলীয় ১৩৫ রানের মাথায় ডেভিড ওয়ার্নরকে বেয়ারস্টোর হাতে তালুবন্দি করে সাজঘরে ফেরত পাঠান জেমস অ্যান্ডারসন।
১৬০ রানের মাথায় ওসমান খাজাকে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরত পাঠান স্টুয়ার্ড ব্রড। এরপর স্মিথ ও মার্শ জুটি বেধে দিনের বাকি সময়টুকু পার করেন। দিন শেষে উইকেটে অধিনায়ক স্টিভ স্মিথ (৬৫) ও শন মার্শ (৩১) এ অপরাজিত আছেন।
১টি করে উইকেট নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
ইতিমধ্যেই তিনটি টেস্ট জিতে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আহত মিচেল স্টার্কের বদলে এই টেস্টে অস্ট্রেলিয়া দলে নিয়েছে জ্যাকসন বার্ডকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment