rongginnbd
Tuesday, December 26, 2017
বোলারের মাথায় হেলমেট!
রঙিন ডেস্ক :
ক্রিকেট ম্যাচে কখন কে কে হেলমেট পরেন? প্রশ্নটা সহজ, উত্তরও তো জানা। ব্যাটসম্যান, উইকেট কিপার, শর্টলেগের ফিল্ডাররা সাধারণত বল থেকে মাথা বাঁচানো জন্য এর সহায়তা নেন। তবে আম্পায়ররা হেলমেট না পরলেও অনেকেই হেড গার্ড ব্যবহার করছেন। এগুলো স্বাভাবিক ও যুক্তিপূর্ণ। কিন্তু বোলারকে হেলমেট পরতে দেখেছেন?
সেই কল্পনা বাস্তবে পরিণত করলেন ওয়ারেন বার্নস। টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছিল নিউজিল্যান্ডের হ্যামিলটনে। ম্যাচ ছিল নর্দান নাইটসের সঙ্গে ওটাগো ভোল্টসের। বার্নস ওটাগোর হয়েই খেলেন। এসময় হেলমেটের মতই ‘হেডগিয়ার’ ব্যবহার করেন তিনি।
কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বল করার সময় আমার মাথা নিচের দিকে ঝুঁকে পড়ে। ফলে ফলো থ্রুতে মাথা তুলতে সময় লাগে। ব্যাটসম্যানের জোরাল শর্ট সরাসরি মাথায় লাগলে মারণ চোট লাগতে পারে। তা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নেন কোচ বব ওয়াল্টার্সের সঙ্গে আলোচনা করেই। এর জন্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনামেও এসেছেন তিনি।
এর আগে অপর এক নাইটস ক্রিকেটার নেইল ওয়াগনের মারা বলে পায়ে চোট পেয়েছিলেন। আর তাই দেখে ভয়ে ‘হেডগিয়ার’ ব্যবহার করেন বার্নস। তিনি জানান, বোলিং করার সময় তাঁর মাথা বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের সামনে চলে আসছিল। আর তাতে আঘাত লাগার সুযোগ বাড়ছিল। তাই এটি ব্যবহার করেছেন বার্নস।
কিন্তু এই হেলমেট ব্যাটসম্যানদের মতো নয়। বেসবল ম্যাচে আম্পায়ার বা সাইক্লিস্টরা যে ধরনের হেলমেট পরেন, আনেকটা সেই ধরনের। এই দুইয়ের মিশ্রণেই হেলমেট তৈরি। বার্নসই সম্ভবত পৃথিবীর প্রথম বোলার যিনি হেলমেট পড়ে বল করলেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment