rongginnbd
Friday, December 15, 2017
টি-টেনে প্রথম হ্যাটট্রিক করলেন আফ্রিদি
রঙিন ডেস্ক :
বৃহস্পতিবার প্রথমবারের মত মাঠে গড়িয়েছে টি-টেন ক্রিকেট লিগ। তাতে সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস। সাকিবদের জয়ের দিনে ইতিহাস গড়েছেন শহীদ আফ্রিদি। টি-টেন ক্রিকেট যুগের প্রথম হ্যাটট্রিক করেছেন পাকিস্তানি অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম ম্যাচে টসে জিতে বেঙ্গল টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় কেরালা কিংস। তাতে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রানের সংগ্রহ পায় বেঙ্গল টাইগার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ক্যারিবীয় তারকা জনসন চার্লস।
সাকিব আল হাসান ১ ওভার হাত ঘুরিয়ে উইকেটের দেখা না পেলেও বল হাতে করেছেন কিপ্টেমি! খরচ করেছেন মাত্র ৫ রান।
পরে ওভার প্রতি প্রায় ৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেরালা। রানের খাতা খোলার আগেই উদ্বোধনী চ্যাডউইক ওয়াল্টন ফিরে গেলেও আরেক উদ্বোধনী পল স্টার্লিংয়ের অপরাজিত ৬৬ রানে ভর করে ৮ উইকেটের সহজ জয় পায় কেরালা। সাকিবের ব্যাটে নামার সুযোগই হয়নি।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মারাঠা এরাবিয়ান্সকে রানবন্যায় ডুবিয়েছে পাখতুনস। নির্ধারিত ওভারে তুলেছে ১২১ রান। পরে বোলিংয়ে মারাঠাকে মাথা তুলে দাঁড়াতেই দেননি আফ্রিদি।
ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলে ফেরান প্রোটিয়া ব্যাটসম্যান রিলি রুশোকে। পরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ডোয়াইন ব্রাভোকে। তৃতীয় বলে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগকে একইভাবে আউট করে টি-টেনের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পান পাকিস্তানি অলরাউন্ডার।
তাতে নির্ধারিত লক্ষ্য থেকে ২৫ রান দূরে থাকতেই ৭ উইকেট হারিয়ে ৯৬ রানে আটকে যায় মারাঠার ইনিংস।সুত্রঃ চ্যানেলআই অনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment