rongginnbd
Friday, December 15, 2017
প্রকাশিত ‘প্যাডমেন’ সিনেমার ট্রেইলার (ভিডিও)
রঙিন ডেস্ক :
প্রকাশ পেলো বহুল প্রতিক্ষিত সিনেমা ‘প্যাডম্যান’ এর ট্রেইলার। সিনেমাতে ‘প্যাডম্যান’ ভূমিকায় অভিনয় করেছেন খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।
গতকাল ১৪ ডিসেম্বর ‘সোনি পিকচার্স ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমার ট্রেইলার। চলতি বছর শুটিং শুরু হয় ‘প্যাডমেন’র । অক্ষয়পত্নী টুইংকেল খান্না সিনেমার প্রযোজনা রয়েছেন। বাস্তব কাহিনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ছবিটির পরিচালনা ও চিত্রনাট্যর দায়িত্বে রয়েছেন আর বালকি।
ট্রেইলারে মেয়েদের ঋতুকালীন যন্ত্রণা কমাতে সস্তায় স্যানিটারি প্যাড তৈরি করে দুনিয়াকে চমকে দিতে দেখা গেছে এ অভিনেতাকে। একইসঙ্গে মেয়েদের ঋতুস্রাব নিয়ে বহু পুরনো কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে। ভারতের কোয়েম্বাটোরের অরুণাচলম মুরুগানথমের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অক্ষয়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment