rongginnbd
Friday, December 29, 2017
‘রাত অর দিন’র রিমেকে ঐশ্বরিয়া
রঙিন ডেস্ক :
বেশ কদিন ধরেই গুজব চলছিলো যে, ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের বিখ্যাত সিনেমা ‘রাত অর দিন’র রিমেকে অভিনয় করবেন। সেটা আজ নিশ্চিত করলেন প্রযোজক প্রেরণা আরোরা।
ক্রিআরজে’র ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন ‘টয়লেট:এক প্রেম কথা’ খ্যাত প্রেরণা আরোরা। ক্রিআরজে তারই প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির পরিচালনায় কে থাকছেন তা এখনো জানা যায়নি।
সাংবাদিকদের প্রেরণা জানান, ঐশ্বরিয়ার সাথে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। এরই রেশ ধরে আমরা তার সাথে আরো দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমি ছাড়াও ছবিটির প্রযোজনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। থ্রিলার ঘরানার ছবিটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তবে ছবিতে তার বিপরীতে নায়ক কে হচ্ছেন তা এখনো ঠিক হয়নি।
ছবিটি কালজয়ী অভিনেত্রী নার্গিসের সম্মাননায় করা হবে। এ নিয়ে ঐশ্বরিয়া জানান যে তিনি এই ছবিতে অভিনয় করতে ব্যকুল হয়ে আছেন। সিনেমার কাজের জন্য আমরা অভিনেতা সঞ্জয় দত্তের সাথেও কথা বলেছি। মা নার্গিসের সেই চরিত্রে ঐশ্বরিয়াকে দেখতে সঞ্জয়ের আপত্তি নেই।
‘রাত অর দিন’ সিনেমাটি ১৯৬৭ সালে সত্যেন বোসের পরিচালনায় প্রয়াত অভিনেত্রী নার্গিসের একটি বিখ্যাত সিনেমা। এতে নার্গিসকে দ্বৈত চরিত্রে দেখা যায়।
আপাতত ঐশ্বরিয়া অনিল কাপুর ও রাজকুমার রাও এর সাথে ফ্যানি খান সিনেমার শ্যুটিং এর কাজে ব্যস্ত। ফ্যানি খানের কাজ শেষ করেই তিনি এই সিনেমার কাজে হাত দিবেন।ধারণা করা হচ্ছে এটি আগামী বছর ২০১৮ এর মার্চে ইউরোপে চিত্রিত হবে।
উল্লেখ্য, সিনেমাটির নাম এখনো নির্ধারণ করা হয়নি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment