Friday, December 29, 2017

কাঁধের চোটে ভুগছেন অমিতাভ

অমিতাভ তার ব্লগে লিখেন, তার কাধের যন্ত্রণা বেশ তীব্র আকার ধারণ করেছে। তিনি এই চোট অনেকদিন আগে কোনো এক ছবিতে ভারী বস্তু উঠাতে গিয়ে পান।
তিনি আরো লেখেন, “সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, কর্ম ব্যস্ততা ও বার্ধক্যজনিত কারণে কাঁধের পুরানো চোট আবারো বেড়ে গেছে। এটি আবারো কাজ করতে গিয়ে হয়েছে। অসহ্য ব্যাথার কারণে ওষুধ খেতে হচ্ছে সবসময়। তবে ভয়ংকর অবস্থায় এখনো চলে যায়নি।”

বর্তমানে এই অভিনেতা ডাক্তারের পর্যালোচনায় আছেন এবং নিয়মিত বরফ দিচ্ছেন ব্যাথার স্থানে। গত ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে শোয়েতা নন্দা, ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে দেখা যায় বলিউড শাহেনশাহকে।

No comments:

Post a Comment