রঙিন ডেস্ক : বছরের শেষ সিনেমা হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি
পেতে যাচ্ছে ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদের পরিচালনায় এ ছবিতে অভিষেক
হতে যাচ্ছে নীলাঞ্জনা নীলার। তাকে নিয়ে দর্শক আগ্রহ টের পাওয়া যাচ্ছে
সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে।
সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে এ নবাগতের
একটি স্থিরচিত্র। সেখানে তার সঙ্গে দেখা যায় একসময় ঢালিউড শাসনকারী নায়িকা
শাবনূরকে। দুই প্রজন্মের দুই অভিনেত্রীর দেখা হয় কোনো এক অনুষ্ঠানে। আর
শাবনূরের সঙ্গে ছবি তোলার সুযোগ হারাতে চাইলেন না নীলা।


No comments:
Post a Comment