রঙিন ডেস্ক : বিতর্কে থাকাটা তার জন্য এখন একটা রীতিতে
পরিণত হয়েছে। কম বেশি সবার সাথেই মনোমালিন্য জড়িয়েছেন তিনি। এতকিছুর পর
চলতি বছরটাও ভালো যায়নি। কেনো এ বছর পরপর মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত
অভিনীত সিনেমা ‘রেঙ্গুন’ ও ‘সিমরান’। দুটি সিনেমাই বক্স অফিসে ফ্লপ হয়েছে।
যার কারণে তার ফিল্মি ক্যারিয়ারে বেশ ক্ষতি করেছে।
কঙ্গনার ভাষায়, ‘বাণিজ্যিক দিক থেকে এ বছর তার খারাপ কেটেছে। এ বছর
কঙ্গনাকে দেখা যায় হানসাল মেহতার সিমরান ছবিতে। বক্স অফিসে ছবিটি খুব বেশি
ভালো করেনি। এমনকি ছবিটি নিয়ে গণমাধ্যমে বেশ নেতিবাচক লেখালেখিও হয়। তার
আগের ছবি রেঙ্গুনও তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও কঙ্গনার অভিনয় ছিল
প্রশংসনীয়, কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এ ছাড়া বছরের শুরুর
দিকেই স্বজনপ্রীতি ও যৌন হয়রানি নিয়ে কথা বলে বিতর্কের মধ্যে পড়েন এই
অভিনেত্রী। হৃতিক রোশন ও করণ জোহরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এই সবকিছু
মিলে কঙ্গনা ছিলেন বেশ ঝামেলার মধ্যে। এসবই নাকি তার অভিনয়জীবনে বাজে
প্রভাব ফেলেছে। কঙ্গনা বলেন, ‘আমার কাজের প্রস্তাব পাওয়ার গতি কমছে না।
কিন্তু আমার ক্যারিয়ারের বাণিজ্যিক ব্যাপারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পণ্যের
প্রচারণা বাবদ আয় কমেছে, আমার অভিনয়ের দিক থেকেও আয় নেমে গেছে।’
এত সব সত্ত্বেও কঙ্গনা কাজ করে যাচ্ছেন।
তিনি একেবারে ফুরিয়ে যাননি। বলেন, ‘আমি তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।
মানালিতে আমার একটি সুন্দর বাড়ি আছে। অফিস আছে পালি হিলে এবং আমি
হার্ভার্ডে যাচ্ছি বক্তৃতা দিতে। সুতরাং এটা লিখবেন না যে আমি একেবারে
হারিয়ে গেছি।’



No comments:
Post a Comment