rongginnbd
Friday, December 22, 2017
বাংলা একাডেমি চত্বরে শুরু হয়েছে পৌষ মেলা
রঙিন ডেস্ক : বাংলা একাডেমি চত্বরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।
আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পৌষমেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণজুড়ে ৫০ থেকে ৬০টি স্টল থাকবে। সেখানে রকমারি পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার ঘটবে।
শুক্রবার সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী। বরাবরের মতো এবারও আইল্যা জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও উৎসবের পৃষ্ঠপোষক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক।
এবারের পৌষমেলার প্রথম দু’দিন শুক্র ও শনিবার সকালের অনুষ্ঠানটি যথাক্রমে দেশ টিভি ও এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment