Friday, December 15, 2017

বাবা হতে হলে যে প্রস্তুতি নিতে হবে

রঙিন ডেস্ক : বাবা মায়ের জীবনের থেকেও প্রিয় তাদের সন্তান। কিন্তু সন্তানের দেখাশোনা করার দায়িত্ব অতটা সহজ নয়। বিশেষ করে বাবার জন্য। গর্ভে সন্তানকে ধারণ করেতে করতে সন্তান লালন-পালন করা সম্বন্ধে মায়েরা অনেকটাই অবগত থাকেন, কিন্তু অনেক বাবাই এর কিছুই বুঝে উঠতে পারেন না। যার কারণে তাকে আরও বেশি সতর্ক থাকতে হয়। তাই চলুন বাবা হওয়ার আগে যে সকল বিষয় মাথায় রাখতে হবে সেগুলো সম্পর্কে জেনে নিই-
বাবা হতে হলে একজন পুরুষকে অবশ্যই শারীরিক দিক থেকে সুস্থ এবং সবল থাকতে হবে।
শুক্রাণু তৈরিতে বাধা দেয় বা শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
ধূমপান, মদ্যপান বা তামাক সেবন থেকে দূরে থাকুন।
স্টেরয়েড বা অন্যান্য অবৈধ ড্রাগস নেওয়া থেকে বিরত থাকুন।
প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
১০২ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার উপরে কোন সনা (Sauna), হট বাথ বা অন্য কোন আরামদায়ক প্রথা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
বাবা হতে গেলে অস্বাস্থ্যকর খাদ্যাভাস বর্জন করতে হবে।
নিয়মিত ব্যায়াম করুন এবং সময়মত ও পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

স্ত্রীর গর্ভাবস্থায় আপনার দায়িত্ব কয়েক গুণ বেড়ে যাবে। সেজন্য বাবা হতে গেলে মানসিক ভাবে প্রস্তুত হন।বাবা হতে গেলে নিজে চিন্তামুক্ত থাকুন এবং আপনার স্ত্রীকে চিন্তামুক্ত রাখুন।গর্ভাবস্থায় আপনার জীবনসঙ্গী অনেক কাজ নিজে করতে পারবেন না। সেসব কাজ করার মানসিকতা রাখুন।স্ত্রীকে সবসময় হাসিখুশি রাখুন এবং তাকে নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যান।স্ত্রীকে দেখাশুনা করার জন্য হাতে সময় রাখুন।রাতে যেন আপনার স্ত্রী ঠিকমত ঘুমাতে পারে সেদিকে খেয়াল রাখুন।

No comments:

Post a Comment