rongginnbd
Thursday, December 7, 2017
বাচ্চাদের কম ঘুমের কারণ স্মার্টফোনের গেম
রঙিন ডেস্ক :
বর্তমান সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। বাদ নেই শিশুরাও। চিকিৎসকরা বার বার বলা সত্বেও শিশুদের স্মার্ট ফোন ব্যবহার থেকে দূরে রাখছেন না বাবা-মা। ফলে নানাবিধ সমস্যায়ও ভুগছে শিশুরা। গবেষণা দেখা গেছে স্মার্টফোন এবং ট্যাবলেট নিয়ে বেশি সময় কাটানো বাচ্চারা অন্যদের তুলনায় কম ঘুমায়। দিনে এক ঘণ্টা মোবাইল ফোন ও ট্যাবলেটের টাচস্ক্রীন নিয়ে নাড়াচাড়ার কারণে দৈনিক অন্তত ১৫ মিনিটের ঘুম কমে যায় বাচ্চাদের।
গবেষকরা বলছেন, এসব ডিভাইস থেকে নীল রঙের এরকম এক আলো বিচ্ছুরিত হয় যা মানুষের ঘুমানোর ক্ষমতা নষ্ট করে দেয়। মূলত এ কারণেই ঘুম কমে যায় বাচ্চাদের। যদিও এসব শিশুদের শরীরের পেশী নাড়ানোর দক্ষতা এর ফলে বেড়ে যেতে পারে।
সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডনের নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
তিন বছরের কম বয়সী ৭১৫ জন বাচ্চার মা-বাবার ওপর গবেষণা চালানো হয়। এই বাচ্চারা রাতে কম ঘুমায়, কিন্তু দিনে তা পুষিয়ে নেয়।
গবেষক চিকিৎসক টিম স্মিথ বলছেন, এই বয়েসী বাচ্চাদের বিকাশের জন্য ঘুম ভীষণ জরুরী। ফলে প্রতি মিনিটের গুরুত্ব অসীম। সেজন্য বিশেষ করে ঘুমানোর আগে বাচ্চাদের হাতে স্মার্টফোন কম দেওয়া এবং বয়স উপযোগী শারীরিক কসরতের পরামর্শ দেন তিনি।
তবে তিনি এও বলেছেন, টাচস্ক্রীনের কারণে ঘুম কমে যাওয়া নিয়ে যে ফলাফল শিশুদের মধ্যে দেখা গেছে, একই ঘটনা বড়দের সঙ্গে ঘটে কিনা তা এখনো নিশ্চিত নন তারা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment