rongginnbd
Tuesday, December 5, 2017
কুমিল্লার টার্গেট ১৭৫ রান
রঙিন ডেস্ক :
বিপিএলের চলতি আসরের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭৪ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে এ ম্যাচে জয় পেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৭৫ রান। ব্যাট করতে নেমেছেন কুমিল্লার দুই ওপেনার সোলমন মির ও তামিম ইকবাল।
ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহর দল খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে খুলনা।
১০ ম্যাচে ৮ জয় নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ১১ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানের দল খুলনা টাইটানসও ইতোমধেই প্লে-অফ নিশ্চিত করেছে। নিজেদের শেষ ম্যাচে কি করে খুলনা সেটা দেখার জন্যই হয়তো মাহমুদউল্লাহ ভক্তরা প্রহর গুনছেন।
খুলনা টাইটানস একাদশ:
নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিঙ্গার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), কার্লোস বাফেট, আরিফুল হক, বেনি ওয়েল, মোহাম্মদ ইরফান, মোশারফ হোসেন, আবু জায়েদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সোলমান মির, ইমরুল কায়েস, জোস বাটলার (উইকেট রক্ষক), রাকিবুল হাসান, শোয়েব মালিক, মার্লন স্যামুয়েলস, গ্রায়েম ক্রিমার, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, আল আমিন হোসেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment