rongginnbd
Tuesday, December 5, 2017
ত্বকের যত্নে কমলার ব্যবহার
রঙিন ডেস্ক :
অনেক আগেই থেকেই কমলার খোসা দিয়ে রূপচর্চার কাজ হয়ে আসছে। আধুনিক যুগেও এই ফল ত্বকের যত্নে ব্যবহার হচ্ছে। চলুন দেখে নেয়া যাক যে জন্য ত্বকের যত্নে কমলা লেবু ব্যবহার করবেন-
* রোদপোড়া-ভাব দূর করতে এক টেবিল-চামচ কমলার খোসাগুঁড়ার সঙ্গে এক চিমটি হলুদগুঁড়া, আধা চামচ চন্দনগুঁড়া এবং অল্প পরিমাণে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট অপেক্ষা করে ভেজা হাতে আলতোভাবে মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* কমলার রসে রয়েছে সিট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। তাই রোদপোড়া ত্বকের যত্নে এই রস বেশ কার্যকর। বরফ জমানোর ট্রে’তে তাজা কমলার রস রেখে ফ্রিজে রেখে দিন। রোদ থেকে ঘরে ফিরে ওই বরফ ত্বকে ঘষুন।
* বাড়তি ঝামেলা এড়াতে তাজা কমলার পাল্প বা নরম শাঁস ত্বকে আলতোভাবে মালিশ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের পোড়াভাব দূর হবে।
* কমলার খোসাতেও রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের রং হালকা করতে সাহায্য করে। কমলার রস ও খোসা দিয়ে তৈরি মাস্ক ত্বকের স্বাভাবিক তেলের সামঞ্জস্যতা বজায় রাখার পাশাপাশি পরিষ্কার রাখে।
* কমলার খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এগুলো ত্বকের দাগ দূর করে প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। কমলার খোসাগুঁড়ার সঙ্গে মধু ও পেঁপের রস মেশালে আরও ভালো ফলাফল পাওয়া যায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment