Tuesday, December 5, 2017

পোশাকের কারণে অস্বস্তিতে ডায়না!

রঙিন ডেস্ক : ফের পোশাক বিভ্রাটে জড়ালেন আরো এক অভিনেত্রী। তিনি হলেন ‘ককটেল’ খ্যাত অভিনেত্রী ডায়ানা পেন্টি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে এরকম বিভ্রান্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে। যদিও তিনি কোনোভাবে নিজেকে ম্যানেজ করে ফেলেন। তবে তার আগেই ক্যামেরাবন্দি হয়ে যায় সেই দৃশ্য।
ককটেলের অভিনেত্রীর পোশাকে কিছু সমস্যা হচ্ছিল। তার মুখ দেখেই বোঝা যায় যে তিনি অস্বস্তিতে পড়েছেন। এই পরিস্থিতিতে কাছেই ছিলেন আর এক অভিনেত্রী। সাহায্যে এগিয়ে আসেন বেফিকরের নায়িকা বাণী কাপুর। বাণী ঠিক করে দেন ডায়ানার পোশাক। লম্বা কালো রঙের ওই গাউনের পিছনের কোনো হুক গণ্ডগোল করেছিল বলেই মনে করা হচ্ছে।


No comments:

Post a Comment