rongginnbd
Wednesday, December 20, 2017
‘বিজলি’র প্রথম পোস্টার প্রকাশ
রঙিন ডেস্ক
: প্রথমবারের মতো দেশীয় সুপারহিরোইনের গল্পে কোনো সিনেমা নির্মিত হচ্ছে, শিরোনাম ‘বিজলি’। ঘোষণার পরপরই সিনেমাটি আলোচনা তোলে। শুটিংয়ের একাধিক ছবি প্রকাশ হয়েছে বিভিন্ন সময়ে। এবার এলো ফার্স্টলুক।
মঙ্গলবার দিবাগত রাতে পরিচালক ইফতেখার চৌধুরী ফেসবুকে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন। অবশ্যই এতে ছিল না নতুনত্ব। বৈদ্যুতিক ঝলক হাতে নায়িকা ববিকে এর আগেও দেখেছেন দর্শক। সাথে আছেন নায়ক রণবীর। আর জানা গেল, সিনেমাটির স্লোগান ‘নিউ ডে, নিউ হিরো’।
প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘বিজলি’ প্রযোজনা করছেন ববি। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইল্যান্ডের মনোরম লোকেশেন সিনেমাটির চিত্রায়ন হয়েছে। থাকছে কয়েকশ’ ভিএফএক্সের কাজ। এ কারণে সিনেমাটি মুক্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০১৬ সালের ২৩ এপ্রিল ‘বিজলি’র মহরত হয়। ববি-রণবীর ছাড়াও অভিনয় করছেন জাহিদ হাসান, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান, শিমুল খান ও শিশুশিল্পী আরবাব সানজারা। সাথে আছেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায়।
কয়েকমাস আগে সিনেমাটির নামে একটি ভিডিও গেম রিলিজ হয়েছে। ‘bizli the game’ ডাউনলোড করা যাচ্ছে অনলাইন প্লাটফর্ম আমাজন, গুগল প্লে ও আইটিউনস থেকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment