রঙিন ডেস্ক : রোমানা স্বর্ণার বাবা বড়দা মিঠু পেশায়
গার্মেন্টস শ্রমিক। মালিকের ভুল সিদ্ধান্তে তার চাকরি চলে যায়। এরপর তার
পাওনা টাকা মালিক আত্মসাৎ করে। সেই চিন্তায় স্ট্রোক করে প্যারালাইজড হয়ে
যায় রোমানা স্বর্ণার বাবা। বেঁচে থাকার তাগিদে বাবাকে নিয়ে ভিক্ষা করতে বের
হন তিনি।
রোমানা স্বর্ণা বলেন, ‘সবসময় চেষ্টা করি
ব্যতিক্রম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। দর্শকদের ভালো কাজ উপহার দিতে।
ভিক্ষুক চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। এই চরিত্রে প্রবেশ করতে গিয়ে
বুঝেছি কতটা কষ্টে দিন পার করেন ভিক্ষুকরা। নাটকটি সবাইকে দেখার জন্য
আমন্ত্রণ জানাচ্ছি।’


No comments:
Post a Comment