Wednesday, December 20, 2017

তৈমুর ও ইনায়া অক্সফোর্ডে সহপাঠী হবে

রঙিন ডেস্ক:  সাইফ আলি খানের পর এবার সোহা আলি খান জানালেন তার মেয়েকে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছার কথা। এর আগে সাইফ বলেছিলেন, তৈমুরকে ইংল্যান্ডের কোনো বোর্ডিং স্কুলে দেবেন যেমনটা তার বাবা মনসুর আলি খান পাতৌদী করেছিলেন। এর মাধ্যমে সাইফ তৈমুরকে অক্সফোর্ডে পড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন। ভাই এর পর বোনও নিজের মেয়ে ইনায়া নৌমিকে অক্সফোর্ডে পড়ানোর ইচ্ছার কথা জানালেন।
সোহা আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, যদিও তিনি অভিনয় জগতে প্রবেশ করেছেন তবু তিনি একসময় চাইতেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবেন। তিনি জানান, তাদের বংশে পড়ালেখার ব্যাপারটিকে বেশ গুরুত্ব সহকার দেখা হয়। তার নানী একজন স্নাতক পাশ ছিলেন। সেইসময় মেয়েদের জন্য এমনটা অস্বাভাবিক একটি বিষয় ছিলো। তার মা শর্মিলা ঠাকুর বাংলার ঠাকুর পরিবারের অংশ।ঠাকুর পরিবারের ঐতিহ্যই ছিলো অক্সফোর্ডে পড়ার।
সোহার ভাষায়, আমি সবসময় চেয়েছি অক্সফোর্ডে পড়বো। আমাদের পরিবারের নিয়ম ছিলো অক্সফোর্ডে পড়ার ব্যাপারটি। তখন এটা ছিলো আমার দাদা, আমার বাবা তারা অক্সফোর্ডে পড়াশুনা করেছেন।তাদের মতো আমিও পড়তে চেয়েছি। আমি পারিনি। তবে আমি চাইবো আমার মেয়ে ইনায়া অক্সফোর্ডে পড়ুক। তবে আমি তাকে চাপ দিবোনা। সে তার মন মতো যেখানে চায় সেখানে পড়বে। এটা তার পছন্দের উপর নির্ভর করে। তবে অক্সফোর্ডে খুব সুন্দর পরিবেশ রয়েছে পড়শুনার জন্য। এছাড়া পড়াশুনার পাশাপাশি একজন মানুষ অনেক কিছুর সাথে পরিচিত হতে পারে। সেখানকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য সবকিছু মিলিয়ে অসাধারন একটি পরিবেশের কাছাকাছি যাওয়া যায়।



No comments:

Post a Comment