rongginnbd
Wednesday, December 20, 2017
জানুয়ারিতে মুক্তি পাবে ‘পদ্মাবতী’
রঙিন ডেস্ক :
ডিসেম্বরের ১ তারিখ মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতা ও রাজপুতবাসীর আন্দোলনের মুখে থমকে গেছে ‘পদ্মাবতী’ সিনেমা।এবার শোনা যাচ্ছে ২০১৮-এর ৫ জানুয়ারি মুক্তি পাবে এ সিনেমাটি।
ইন্ডিয়া টুডে জানায়, জানুয়ারির ৫ কিংবা ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে সঞ্জয়লীলা বনসালির বহুল আলোচিত এ সিনেমা। ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে উগ্রবাদী রাজপুত করনি সেনাদলের আন্দোলনের কারণে মুক্তির আগে থেকেই অলোচনায় দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত এ সিনেমাটি।
মুক্তির কমপক্ষে ৬৮ দিন আগে সেন্সরবোর্ডে সিনেমাটি জমা দেওয়ার নিয়ম মানেনি ‘পদ্মাবতী’ নির্মাতা। এ কারণেই ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। তবে সেন্সরবোর্ড সদস্যরা এ সিনেমাটি দেখেছে এবং কোনো জটিলতা ছাড়াই মুক্তির দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সব ঠিক থাকলে ৫ কিংবা ১২ জানুয়ারি মুক্তি পাবে ‘পদ্মাবতী’। এও শোনা যাচ্ছে সিনেমার প্রচারণায় কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করবে না নির্মাতা কর্তৃপক্ষ।
সিনেমায় রানি পদ্মিণী ও দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির বিতর্কিত যে ‘স্বপ্নদৃশ্য’ নিয়ে আপত্তি তুলেছিল করনি সেনাদল সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সেন্সরবোর্ড সদস্যরা।
ঐতিহাসিক সিনেমা ‘পদ্মাবতী’তে চিত্তোরের রানি পদ্মিণীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে, তার স্বামী রাজা মহারাওয়াল রতন সিং চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment