Wednesday, December 20, 2017

একঝাঁক তারকার ‘রসের হাড়ি’

ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রতিদিনই ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে, প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এসব মানুষ অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখায় নিজে যেমন বিপদ ডেকে আনে তেমনি বিপদে ফেলে পাশের জনকে । সংসার, সমাজের নানা অসঙ্গতি, ক্ষণে ক্ষণে মানুষের রূপ বদল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধারাবাহিকটিতে।’
নাটকটি প্রসঙ্গে লাক্সতারকা অরিন বলেন, আমি সিনেমায় মনোযোগী। তবে ভালো গল্প এবং চরিত্র পেলে টুকটাক নাটকেও কাজ করি। ‘রসের হাসি’ তেমনই একটি গল্প নির্ভর নাটক। এখানে সমাজের মানুষের নানা অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নতুন বছরে দর্শকদের নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।


No comments:

Post a Comment