রঙিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের
ভাবনাকেই আরো বিস্তারিতভাবে নিজের ছবিতে তুলে ধরেছিলেন অক্ষয় কুমার। আর
তার ‘টয়লেট: এক প্রেম কথা‘র প্রেমকাহিনি মনে ধরেছিল দর্শকদেরও। জাতীয়
পুরস্কার জয়ী অক্ষয়ের এমন ভাবনার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল মোদির মুখেও।
এবার বিল গেটস জানালেন, এই ছবিটি তাকেও অনেকখানি অনুপ্রেরণা জুগিয়েছে।
অভিনেতা-অভিনেত্রীদের অনেক সময়ই একটা কথা
বলতে শোনা যায়। ভাল কাজের সেরা পুরস্কার সিনেপ্রেমীদের মুখে হাসি ফোটানো।
আর ‘টয়লেট: এক প্রেম কথা’ সেই কাজই যেন করে দেখিয়েছে। কারণ বিশ্বের ধনীতম
ব্যক্তি যখন টুইট করে জানান, বলিউডের একটি ছবি তাকে এ বছর অত্যন্ত
অনুপ্রাণিত করেছে, তখন তা নিঃসন্দেহে গর্বের বিষয়।


No comments:
Post a Comment