রঙিন ডেস্ক : বলতে গেলে ঝড়ের গতিতেই শেষ হতে চলল ২০১৭।
সবাই ব্যস্ত নতুন বছরকে নতুনভাবে বরণ করতে। এক বছর কেমন কাটলো বলিউড
ইন্ডাস্ট্রির? প্রতিবছরের মত এবছরও বলিউড উপহার দিয়েছে এমন সব ছবির
যেগুলোতে ছিলনা কোন নামী তারকা বা বিশাল অঙ্কের বাজেট। তবুও দর্শকদের মন জয়
করে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে ছবিগুলো। বলিউড লাইফ ডটকমের
সৌজন্যে চলুন জেনে নিই এমন পাঁচটি ছবির খবর।
শুভ মঙ্গল সাবধান
‘শুভ মঙ্গল সাবধান’ এর কাহিনী আবর্তিত হয়েছে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন
অক্ষমতায় ভোগা এক তরুণকে নিয়ে। তরুণের চরিত্রে অভিনয় করেছেন আয়ুশমান
খুরানা। আয়ুশমানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন ভূমি পেন্ডাকার। ১৭ কোটি
রুপি বাজেটের ‘শুভ মঙ্গল সাবধান’ বক্স অফিসে আয় করেছে প্রায় ৪৩ কোটি রুপি।
বাবুমশাই বন্দুকবাজ
অনেকটা নীরবে হিট করেছে নওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনীত ‘বাবুমশাই
বন্ধুকবাজ’। মাত্র ৫ কোটি টাকা বাজেটে তৈরি করা ছবিটি বক্স অফিসে আয় করে ১৩
কোটি রুপি। বাড়তি পাওনা হিসেবে ছিল দর্শক ও সমালোচকদের মধ্যে ‘বাবুমশাই
বন্ধুকবাজ’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।
লিপস্টিক আন্ডার মাই বোরখা
এ বছর বলিউডের সবচেয়ে বিতর্কিত ছবির তকমা পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই
বোরখা’। মুক্তির আগেই স্পর্শকাতর কাহিনী নিয়ে সমালোচনার শিকার হয়েছে
‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। আর এই সমালোচনা-বিতর্কই বক্স অফিসে হিট হতে
সাহায্য করেছে ছবিটিকে। ৭ কোটি টাকা বাজেটের ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’
বক্স অফিসে আয় করেছে প্রায় ১৯ কোটি রুপি।
নিউটন
দর্শকপ্রিয়তার পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে রাজকুমার
রাও অভিনীত ছবি ‘নিউটন’। সমাজের অসঙ্গতি নিয়ে ব্যঙ্গ করা হয়েছে ছবির
কাহিনীতে। ৯ কোটি রুপি বাজেটের ছবি, বক্স অফিসে আয় করেছে প্রায় ২২ কোটি
রুপি।
হিন্দি মিডিয়াম
তালিকায় ‘হিন্দি মিডিয়াম’-এর নাম দেখে অবাক হওয়ার কিছু নেই। শাহরুখ খান
অভিনীত ‘যাব হ্যারি মেট সেজাল’, রণবীর কাপুর অভিনীত ‘জাগগা জাসুস’ ও কঙ্গনা
সেন শর্মা অভিনীত ‘রেঙ্গুন’-এর চেয়েও বেশি আয় করেছে ইরফান খান ও
পাকিস্তানি তারকা সাবা কামার অভিনীত ‘হিন্দি মিডিয়াম’। ২১ কোটি রুপি
বাজেটের ছবিটি, বক্স অফিসে আয় করেছে প্রায় ৬৯ কোটি রুপি






No comments:
Post a Comment