rongginnbd
Tuesday, January 2, 2018
সন্ধ্যায় বঙ্গভবনে চার মন্ত্রীর শপথ গ্রহণ
রঙিন ডেস্ক :
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ৪ বছরের মাথায় বাড়ছে মন্ত্রিসভার আকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত সোমবার জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বঙ্গভবনে যাওয়ার ডাক পেয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই এই ৪ জনকে মঙ্গলবার বঙ্গভবনে যাওয়ার কথা বলা হয়েছে। সে অনুযায়ী মন্ত্রিপরিষদের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন এই ৪ জন।
এদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কেউ বক্তব্য দেননি।
জানা গেছে, বঙ্গভবনে শপথ গ্রহণ উপলক্ষে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলের ওয়ার্কশপে কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য।
বঙ্গভবনে আজ কয়েকজনের শপথ ছাড়াও মন্ত্রিসভায় আরো কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে সচিবালয়ে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন এমন ২-১ জনকে বাদ দিয়ে নতুন ২-১জনকে আনা হতে পারে। কারো কারো দপ্তরও বদল হতে পারে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment