Wednesday, January 3, 2018

অক্ষয়ের ‘প্যাডম্যান’ নিয়ে শঙ্কা!

এদিকে ‘পদ্মাবতী’ শঙ্কামুক্ত হলেও প্রেরণা আরোরার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিআরজে শঙ্কামুক্ত হয়নি। কারণ হিসেবে প্রেরণা বলছেন, সঞ্জয় লীলা বানসালীর সাথে তার সিনেমার দ্বন্দ হলে ক্রিআরজেরই ক্ষতি হবে। তিনি বানসালীর সিনেমার সাথে কোনো রকম ঝুঁকি নিতে চান না। প্রেরণার মতে তার প্রযোজিত সিনেমাগুলো দর্শকদের দেখা উচিৎ।
অন্যদিকে তাদের ব্যানারেই ৯ ফেব্রুয়ারি আনুশকা শর্মা অভিনীত ‘পরি’ সিনেমারও মুক্তির দিন নির্ধারিত ছিলো। এখন প্রেরণা ‘পদ্মাবতী’র ভয়েই তার সিনেমা দুটির মুক্তির দিন পিছিয়ে দেয়ার চিন্তা করছেন। কারণ ‘পদ্মাবতী’র জন্য সারা দেশ অপেক্ষা করছে। ট্রেইলার মুক্তির সাথে সাথেই তার একটা উদাহরণ দেখা গেছে। রাতারাতি ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়েছে ‘পদ্মাবতী’।
পদ্মাবতীর ব্যানার ভিয়াকমের সদস্যরা গতকাল মঙ্গলবার দীর্ঘ এক মিটিংয়ে বসে। মুক্তির দিনক্ষণ ঠিক করার জন্য তারা বৈঠক বসায়। সিদ্ধান্ত হয় ২৬ জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবসের দিন পদ্মাবতীর মুক্তি হবে। যদি তাই হয় ব্যবসায়ীক মনোভাব থেকে কিংবা সমাজ সচেতনার স্বার্থেও ২৬ জানুয়ারিতে মুক্তির অপেক্ষারত ‘প্যাডম্যান’কে আরেকটু অপেক্ষার প্রহর গুণতে হবে। কারণ ক্রিআরজে এই দিনে ছবি মুক্তি দিবে না। পদ্মাবতীর মুখোমুখি হলে তাদের সিনেমার ভরাডুবি হবে বলে আশঙ্কা করছেন তারা। একই চিন্তায় আনুশকা শর্মার ‘পরি’র মুক্তিও হবে না। বরং এই দুটি সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হবে।

No comments:

Post a Comment