rongginnbd
Friday, January 12, 2018
এবার শুটিং স্থলে সালমানকে হত্যার হুমকি
রঙিন ডেস্ক : ফিল্ম সিটিতে ‘রেইস ৩’র শ্যুটিং এর সময় একদল সন্ত্রাসী সালমান খানের কাজ বন্ধ করে দেয়।শুধু কাজই বন্ধ করে দেয়নি, সাথে খুন করার হুমকীও দেয়া হয়। সন্ত্রাসী দলটি ভারতের কুখ্যাত ডন লরেন্স বিষ্ণোই. এর। সন্ত্রাসী দলটি সালমান পর্যন্ত পৌছানোর আগেই পুলিশ ঘটনাস্থলে চলে যায় এবং সালমানকে নিরাপদ স্থানে নিয়ে রাখে।
না, এটি কোনো সিনেমার কাহিনী নয়। এটি বাস্তবেই ঘটেছে। যার ফলস্বরূপ সালমানকে কড়া নিরাপত্তা দিচ্ছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানায় লরেন্স রাজস্থানের ভয়ংকর সন্ত্রাসী। তার নামে খুন, অপহরণ থেকে শুরু করে বড় বড় অপরাধের মামলা রয়েছে। সে যেহেতু খুনের হুমকি দিয়েছে তাহলে তা অবহেলা করা যাবেনা।
জানা গেছে, গত মঙ্গলবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সালমান তার আসন্ন সিনেমা ‘রেইস ৩’ এর জন্য শ্যুটিং করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী এসে সালমানকে খুঁজলে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়।তখন তারা জানায় যে সালমানকে হত্যা করা হবে। এতে তাড়াতাড়ি শ্যুটিং বন্ধ করে সালমানকে ৬ জন পুলিশ নিরাপত্তা দিয়ে তার বান্দ্রার বাড়িতে পৌঁছে দেয়।এমনকি নিজের অবস্থান সম্পর্কেও কাউকে জানাতে নিষেধ করে পুলিশ।সালমান নিয়মিত সাইকেল চালান। আপাতত তাকে সাইকেল চালাতেও নিষেধ করা হযেছে এবং সবসময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।সালমানের দেহরক্ষী শেরাকেও সবসময় সাথে থাকতে বলা হয়েছে।
হঠাৎ করে এমন হবার কারণ হিসেবে খোঁজ করে জানা যায় যে, সালমানকে হুমকী দেয়া সন্ত্রাসী লরেন্স কৃষ্ণসার হরিণপুজারী। আর সেই হরিণই শিকার করেছিলেন সালমান খান। যা নিয়ে এ্ পর্যন্ত বেশ বিতর্কের জন্ম হয়েছে। সালমানকে আদালত প্রাঙ্গনেও ধর্ণা দিতে হয়েছে এই কেসের জন্য। গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাজস্থানের একটি কোর্টে সালমান এই কেসের জন্য হাজিরা দিতে গেলে আবারো বিষয়টি আলোচনায় আসে। একই দিনে লরেন্সও সেই কোর্টে গিয়েছিলেন্ এবং সেখানেই ক্ষোভের আগুন আবারো জলে উঠে বলে তারা সালমানকে হুমকী দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। সালমানকে আপাতত সাবধানে থাকতে বলা হয়েছে। লরেন্স খুবই বেপরোয়া একজন সন্ত্রাসী। সে যেহেতু হুমকি দিয়েছে ব্যাপারটি আমলে রাখতেই হবে।
উল্লেখ্য, এটিই প্রথম হুমকী নয়। এর আগেও সালমান খান ও তার পরিবারকে খুন করার হুমকী দেয়া হয়। তবুও সালমান এসবকে পাত্তা না দিয়ে বেশিরভাগ সময়ই নিজের দেহরক্ষী শেরা কিংবা অন্যান্য নিরাপত্তা কর্মীদের ছাড়া দিব্বি ঘুরে বেড়িয়েছেন। কিন্তু, এবার সম্ভবত বেশ নড়েচড়েই বসেছেন সালমান। আপাতত শ্যুটিং এর কাজ বন্ধ আছে। রেইস ৩ এ তার সহ-অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে একটি গানের দৃশ্যে অভিনয় করার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছেনা বলে জানিয়েছে একটি সূত্র।
সূত্র : মুম্বাই মিরর
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment