rongginnbd
Friday, January 12, 2018
ব্রাজিলের এই কিশোরকেও কিনতে চায় বার্সা
রঙিন ডেস্ক :
ব্রাজিল তারকা নেইমার বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর ব্রাজিলের আরো দু’জনকে দলে ভেড়ানো হয়েছে। পাওলিনহোর পর সর্বশেষ নেয়া হয়েছে কৌটিনহোকে। এবার নাকি ব্রাজিলের ১৮ বছর বয়সী লুয়ানের দিকে নজর পড়েছে বার্সার। ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা উঠতি প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে লুয়ানকে।
বাহিয়া রাজ্যের ভিতোরিয়া ক্লাবে তিনি খেলেন মিডফিল্ডার হিসেবে। শোনা যাচ্ছে, লুয়ানের খেলা আর প্রতিভা দেখে ইতোমধ্যেই মুগ্ধ হয়েছে বার্সেলোনা। তাকে নিজেদের দলে নিয়ে আনার জন্য প্রস্তাব দিতে চলেছে বার্সেলোনার কর্মকর্তারা।
আগামী কয়েকদিনের মধ্যেই বার্সেলোনা কর্মকর্তা রবার্ট ফার্নান্দেজ লুয়ানকে কিনতে ভিতোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন বলে জানাগেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment