rongginnbd
Friday, January 12, 2018
দলের পরিস্থিতির পরিবর্তন করবো : জিদান
রঙিন ডেস্ক :
রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘অবশ্যই এই মুহূর্তে আমাদের দলের পরিস্থিতি ভাল নয়। কিন্তু আমি এটার পরিবর্তন করবো। আমি জানি আমার দলের এমন অনেক খেলোয়াড় আছে যাদের ওপর আমার আস্থা আছে।’
২০১৭ সালে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ফ্রেঞ্চ বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন জিদান। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক মনোনীত বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, বর্তমানে লা লিগায় মোটেই ভাল অবস্থায় নেই রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। রবিববার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
ফ্রান্স ও রিয়ালের হয়ে খেলা সাবেক এ তারকা ফুটবলার বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতেও আমি যে ভাল কোচ হতে পারি সেটাই আমি প্রমাণ করতে চাই।’
জিনেদিন জিদান বলেন, কিছু কিছু মানুষ মনে করে আমার কাছে সবকিছুই অনেক সহজ। কিন্তু আসলে তা নয়। খেলোয়াড় বা কোচ হিসেবে আমি সবসময়ই পরিশ্রম করেই দলকে কিছু দেবার চেষ্টা করেছি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment