rongginnbd
Friday, January 12, 2018
গোয়ায় বাংলো কিনেছেন রানভিকা!
রঙিন ডেস্ক:
বলিউড স্টার রাণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের সম্পর্কের গুঞ্জন অনেক আগে থেকেই। তবে ইদানীং তাদের চলাফেরা ও ঘনিষ্ঠতা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলতি ২০১৮ সালেই দু’জনের বিয়ে হওয়ার খবরও প্রচারিত হচ্ছে। সম্প্রতি গুঞ্জন ওঠে দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন তারা। আর এই গুঞ্জন থেকেই সৃষ্টি হয়েছে নতুন শব্দ, ‘রানভিকা’।
এমন গুঞ্জনের পালে আবার নতুন হাওয়া দিলেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, এই জুটি নাকি একসঙ্গে একটি বাংলো বাড়ি কিনেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পর্যটন নগরী গোয়াতে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন এ জুটি। ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের বাংলোর পাশেই এটি অবস্থিত। এছাড়া তাদের প্রতিবেশীর তালিকায় রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রজন।
এর আগে গোয়াতে ফাইন্ডিং ফ্যানি সিনেমার শুটিংয়ের সময় দীপিকার সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর সিং। সিনেমায় অতিথি চরিত্রেও দেখা যায় এ অভিনেতাকে। শুধু তাই নয়, শুটিং শেষে তারা সেখানে পার্টিও করেছিলেন। এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘মাঝে মাঝে মনে হয় আমি গোয়াতে স্থায়ী হবো। কিন্তু মুম্বাইয়ে একটি বড় জায়গায় বাড়ি নির্মাণ করাটাই ভালো হবে। কারণ বেশির ভাগ সময় আমাকে এখানেই কাটাতে হয়। সম্ভবত আমি কখনই গোয়াতে স্থায়ী হতে পারব না।’
যদিও রণবীর-দীপিকার বাংলো কেনার এ খবরটিও উড়িয়ে দিয়েছেন রণবীরের মুখপাত্র। তবে যা রটে তা কিছুটা তো বটে। ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার ব্যাপারেও প্রায়ই এমন গুঞ্জন শোনা যেত। তারাও বিষয়গুলো অস্বীকার করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গত ডিসেম্বরে বিয়ে করেন তারা। শোনা যাচ্ছে, ‘বিরুশকা’র পথেই হাঁটছেন ‘রানভিকা’।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment