rongginnbd
Tuesday, February 13, 2018
প্রেম করছেন ইশান-জানভি!
রঙিন ডেস্ক:
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে তার পথচলা শুরু করতে যাচ্ছেন জানভি কাপুর ও ইশান কাট্টার। জানভি অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে। অন্যদিকে ইশান অভিনেতা শহিদ কাপুরের ভাই। তারকা পরিবারের সন্তান হওয়ায় তাদের বলিউড যাত্রা সহজ হবে এমনটাই ভাবা হয়।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি সিনেমা সাইরাত। বক্স অফিসে সফলতার পাশাপাশি দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা পায় এটি। এ সিনেমার হিন্দি রিমেক ধড়ক। শশাঙ্ক খাইতাম পরিচালিত সিনেমাটি আগামী ২০ জুলাই মুক্তির কথা রয়েছে।
ছবি- সংগৃহীত
তবে রিলের জীবন নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় জানভি-ইশান। শপিং, নৈশভোজ থেকে শুরু করে সিনেমা দেখা সব জায়গাতেই প্রায়ই দেখা যায় তাদের। এমনকি জিমেও তাদের দেখা যাচ্ছে একসঙ্গে। মাঝে মাঝে একই গাড়িতে চলাফেরাও করেন তারা। সবকিছু মিলিয়ে বলিপাড়ায় গুঞ্জন প্রেমের সাগরে ভাসছেন এ নয়া জুটি।
এদিকে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেম নয় ইশান-জানভির সবটাই নাকি তাদের সিনেমার প্রচারের জন্য। নির্মাতারা জানেন বলিউডের প্রেমের গল্প ভক্ত ও মিডিয়ার কাছে কতটা প্রিয়। ইশান ও জানভির সিনেমাটিও করুণ প্রেম কাহিনি নিয়ে, যেখানে তারা পরস্পরের প্রেমে পড়ে। এ রকম বিষয়ের সঙ্গে বাস্তব জীবনের প্রেম সিনেমার প্রতি দর্শকের বাড়তি আকর্ষণ যোগাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment