rongginnbd
Tuesday, February 13, 2018
জয়ে ফিরল চেলসি
রঙিন ডেস্ক :
টানা দুই হারের পর এডেন হ্যাজার্ডের জোড়া গোলে জয়ে ফিরলো চেলসি। সোমবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়ে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে দ্য ব্লুজরা।
দলের হয়ে আরেকটি গোল করেন ভিক্টর মোজেজ।
প্রিমিয়ার লিগের আগের দুই ম্যাচে বোর্নমাউথ ও ওয়াটফোর্ডের কাছে হেরেছিল আন্তোনিও কোন্তের দল।
সেমাবার রাতের এ ম্যাচের ২৫ মিনিটে নতুন সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্স থেকে জোরালো কোনাকুনি শটে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড।
৬৩তম মিনিটে সেস ফাব্রেগাসের ফ্লিক প্রতিপক্ষের একে খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান মোজেজ। ডি-বক্সের ভেতর থেকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন নাইজেরিয়ার এই উইঙ্গার।
আট মিনিট পর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়ে বল জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।
২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেওয়ার লড়াইয়ে লন্ডনের আরেক দল টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে তারা ১ পয়েন্ট।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment