rongginnbd
Sunday, February 11, 2018
চঞ্চলের ‘আয়নাবাজি’ তেলেগুতে ‘গায়ত্রী’
রঙিন ডেস্ক:
২০১৬ সালে বাংলাদেশে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘আয়নাবাজি’ সিনেমাটি। চঞ্চল চৌধুরী-নাবিলা জুটির এই সিনেমা ব্যাপকভাবে আলোচিত হয়। বিশেষ করে চঞ্চল চৌধুরীর শরাফত করিম আয়নার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল তখন। শরাফত করিম আয়নার ভেলকি আজো ভুলতে পারেনি মানুষ। এবার তেলেগু ছবিতেও তৈরি হলো একই চরিত্রের চমক। ‘গায়ত্রী’ নামের ছবিতে চঞ্চলের সেই চরিত্রে দেখা গেছে তেলেগু অভিনেতা মোহন বাবুকে।
তেলেগু ভাষায় ‘গায়ত্রী’ নামের এ ছবি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের ‘আয়নাবাজি’র কপিরাইট নিয়ে। বাংলাদেশে মুক্তির পর ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তামিল ও তেলেগু ভাষায় নির্মাণের জন্য ‘আয়নাবাজি’র স্বত্ব কিনে নেয়।
কপিরাইট কিনে নিলেও ‘আয়নাবাজি’র ছায়া থেকে নতুনভাবে ‘গায়ত্রী’ ছবিটির চিত্রনাট্য করেছেন ডায়মন্ড রত্ন বাবু। ১২৫ মিনিটের এ ছবিটি পরিচালনা করেছেন ম্যাডান রামিজানি।
ভারতের কয়েকটি অনলাইন পত্রিকা থেকে খোঁজ নিয়ে জানা যায়, সবাই বেশ ভালো রিভিউ দিচ্ছে। প্রেক্ষাপটটাও একই রেখেছে। তবে চঞ্চল চৌধুরী চরিত্রে মোহন বাবু বিপত্নীক। তার যুবতী একটি মেয়ে আছে। নিজে মঞ্চাভিনেতা। টাকার বিনিময়ে বিভিন্ন রূপ ধরে জেল খাটেন। তেলেগু সিনেমাটিতে বাবা ও মেয়ের আবেগ উঠে এসেছে।
এদিকে ছবিটি তেলেগুতে মুক্তি পাওয়ায় বেশ খুশি অমিতাভ রেজা চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গায়ত্রী’ মুক্তি পেয়েছে আমি জানতাম না। তবে তারা আমাদের কাছ থেকে কপিরাইট কিনে পুনরায় নির্মাণ করেছেন। সিনেমাটি মুক্তি পেয়েছে শুনে ভালো লাগছে। সেখানেও যদি সিনেমাটি ভালো চলে, সেই আনন্দ আমাদেরও ছুঁয়ে যাবে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment