Sunday, February 11, 2018

পাকিস্তানে নিষিদ্ধ ‘প্যাড ম্যান’

ভারতে ২ হাজার ৭৫০ এবং দেশের বাইরে ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্যাডম্যান। সকালের শোগুলোতে দর্শক উপস্থিতি ২৫-৩০ শতাংশ থাকলেও সন্ধ্যায় দর্শক ভালো ছিল। এছাড়া দর্শক-সমালোচকদের প্রশংসাও পেয়েছে সিনেমাটি। এছাড়া বক্স অফিসের শুরুটাও খারাপ হয়নি ‘প্যাডম্যা্ন’র। প্রথমদিনে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ১০.২৬ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিকে অক্ষয় কুমারের ‘প্যাড ম্যান’ যা মূলত নারীদের মাসিকের সময়ের স্বাস্থ্যবিধি নিয়ে নির্মিত, প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। আর বালকি পরিচালিত এই ছবিটিতে আরো দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং সোনম কাপুর।


No comments:

Post a Comment