rongginnbd
Sunday, February 11, 2018
ফ্রিজ নষ্ট হয়ে বিপত্তিতে তাহসান-তিশা!
রঙিন ডেস্ক:
শিরোনাম পড়ে ভুল কিছু ভাববেন না পাঠক। কারণ ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ শিরোনামের নাটকে দেখা যাবে এমন দৃশ্য। নাটকটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
নাটকের গল্পে দেখা যাবে- কলোনির একটি ছোট্ট বাসায় থাকে নীল ও গ্রহ। তাদের বাসার পুরনো ফ্রিজটা নষ্ট হয়ে গেলে বিপত্তি ঘটে। এই ফ্রিজকে কেন্দ্র করে এগিয়ে চলে ভালোবাসার গল্প। নাটকে গ্রহ চরিত্রে তাহসান ও নীল চরিত্রে থাকছেন তিশা। এছাড়াও অভিনয় করেছেন রিমু খন্দকার, মিলি বাসার, খলিলুর রহমান কাদেরী, মাসুদ হারুন ও অনেকে।
‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাগর জাহান। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন সাগর, তাহসান এবং তিশা।
আরটিভির ভালোবাসা দিবসের কর্মসূচি ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’-এর অংশ হিসেবে নির্মিত হলো ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’। এবারের গল্পও নেয়া হয়েছে দর্শকের কাছ থেকে। এটি ঢাকার মেয়ে জান্নাতি ঈমামানূরের লেখা।
নির্মাতা সাগর জাহান বলেছেন, ‘ফ্রিজের মতো একটি জড় পদার্থও স্বামী-স্ত্রীর মধ্যকার সূক্ষ্ম আবেগগুলোকে গভীর করে তুলতে পারে। এ নাটকে সেটিই দেখা যাবে। দারুণ একটি ভালোবাসার গল্প।’
ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’। প্রযোজনায় টম ক্রিয়েশনস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment