rongginnbd
Tuesday, February 13, 2018
পরী নয়, ‘ওপারে চন্দ্রাবতী’ অপু
রঙিন ডেস্ক:
নতুন বছরে প্রথম সিনেমা হিসেবে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার। তবে শোনা যাচ্ছে সিনেমাটিতে পরীমনির পরিবর্তে নাম ভূমিকায় অভিনয় করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
জানা যায়, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পরীমনি সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন পরীমনি। গত রবিবার রাতেই জানিয়ে দেন ছবিতে অভিনয় ‘না’ করার বিষয়টি।
পরীমনি ও অপু বিশ্বাস। ছবি- সংগৃহীত
এদিকে ইতোমধ্যে ছবিতে চুক্তি সাক্ষর করেছেন অপু বিশ্বাস। এই ছবিতে অপু সহ-অভিনেতা হিসেবে পাচ্ছেন সাইমন সাদিককে।
‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে অপু বলেন, “ছবিটি আমি করছি। যদিও একটু সময় নিতে চাচ্ছিলাম কিন্তু পরিচালক যেহেতু বারবার বললেন সেহেতু আমি চুক্তি সাক্ষর করেছি। গল্প শোনার পর সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমি পুরোদমে অভিনয়ে ফিরতে চাই।”
ওপারে চন্দ্রাবতী নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা রফিক সিকদার। অন্যদিকে অপু বিশ্বাস নিজেকে পুরোদস্তুর ক্যামেরার সামনে ফেরাতে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন। সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছে অপু বিশ্বাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রতারকা বাপ্পী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment