rongginnbd
Tuesday, February 13, 2018
দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ
রঙিন ডেস্ক:
শাহরুখ খানকে ভীষণ স্নেহ করেন বলিউডের বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। আদর করে শাহরুখকে ‘ছেলে’ বলেও ডাকেন তিনি। আদরের ‘ছেলে’ শাহরুখ বর্ষীয়ান অভিনেতাকে দেখতে গিয়েছিলেন তার বাড়িতে।
জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দিলীপ কুমারের কাছের মানুষ হলেন বলিউড ‘বাদশা’। ইউসুফ সাহেবের খোঁজ নিতে প্রায়শই দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে দেখা করতে যান কিং খান। সেই রুটিনেই এবার ফের বলিউডের বর্ষীয়ান অভিনেতার খোঁজ নিতে তার বাড়িতে হাজির হন কিং খান।
দিলীপ কুমারের বাড়িতে যাওয়া থেকে শুরু করে, তার সঙ্গে ছবি তোলা, সবকিছুই সেরে ফেলেন শাহরুখ। ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।
এর আগে গত বছরের ১৫ আগস্ট সন্ধ্যায় দিলীপ কুমারকে দেখতে তার বাসায় গিয়েছিলেন শাহরুখ। ৯৪ বছর বয়সী দিলীপ কুমার ২০১৭ সালের ২ আগস্ট কিডনির জটিলতা এবং পানিশূন্যতার সমস্যা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে ওই বছরের এপ্রিলে তিনি জ্বর এবং বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে বর্তমানে ‘জিরো’-র শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। ওই সিনেমায় ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাও রয়েছেন শাহরুখের সঙ্গে। ইতিমধ্যেই ‘জিরো’র টিজার এবং সিনেমার পোস্টার দর্শকদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment